●|● মুসলিম জীবনের গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা ●|●
রশ্নঃ আল্লাহ্ কি আমাদের সাথে আছেন?
► হ্যাঁ, আল্লাহ্ তাঁর জ্ঞান, দৃষ্টি, শ্রবণ, সংরক্ষণ, ক্ষমতা ও ইচ্ছা প্রভৃতির মাধ্যমে আমাদের সাথে আছেন। কিন্তু তাঁর সত্বা কোন সৃষ্টির মাঝে মিশতে পারে না। অর্থাৎ- আল্লাহ্ নিজ সত্বায় আমাদের সাথে আছেন একথা বিশ্বাস করা যাবে না। তাছাড়া সৃষ্টিকুলের কেউ তাঁকে বেষ্টনও করতে পারে না। তিনি স্বসত্বায় সপ্তাকাশের উপর সুমহান আরশে বিরাজমান।
প্রশ্নঃ আল্লাহকে কি চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব? ●|●
► মুসলিমগণ একথার উপর ঐক্যমত যে, দুনিয়াতে আল্লাহকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব নয়। কিন্তু মু’মিনগণ পরকালে হাশরের মাঠে ও জান্নাতে আল্লাহকে দেখবেন। আল্লাহ্ বলেন, “সে দিন কিছু মুখমন্ডল উজ্জল হবে, তারা প্রতিপালক (আল্লাহকে) দেখবে।” (সূরা ক্বিয়ামাহ্ঃ ২২-২৩)
[উৎস - তাফসীরুল উশরুল আখীর মিনাল কুরআনিল কারীম - পৃষ্ঠা ৬৭,৬৮]
Comments
Post a Comment