মানুষ কর্ম করা ও তার ফল লাভের ব্যাপারে দুইটি চরমপন্থা অবলম্বন করে থাকতে পারে- এক. সমস্ত শক্তি সামর্থ্য দিয়ে প্রচেষ্টা করা ও ফলাফলের ব্যাপারে নিজের প্রচেষ্টাকেই একমাত্র কারণ বলে মনে করা;
অথবা,
দুই. ভাগ্যে যা আছে তা হবেই ভেবে কোন প্রচেষ্টা না করা ও হাত গুটিয়ে বসে থেকে আল্লাহর সাহায্যের আশা করা। দুইটিই ইসলামে বর্জনীয়।
ইসলামের বিধান হল- নিজের পক্ষে যতখানি সামর্থ্য দিয়ে সম্ভব প্রচেষ্টা চালিয়ে যাওয়া আর মনে মনে এই বিশ্বাস রাখা যে ফলাফল আল্লাহর হাতে এবং তাঁরই তরফ থেকে। আর এটিই হল তাওাক্কুল।

Comments