মানুষ কি মনে করে যে, ‘আমরা ঈমান এনেছি’ একথা বললেই অব্যাহতি পেয়ে যাবে এবং তাদের পরীক্ষা করা হবেনা? আমি তো তাদের পূর্ববর্তী লোকদের ও পরীক্ষা করেছিলাম; অতএব আল্লাহ অবশ্যই প্রকাশ করে দেবেন যারা সত্যবাদী এবং তিনি অবশ্যই প্রকাশ করে দেবেন মিথ্যাবাদীদেরকেও। আর যারা অসৎ কর্ম করে তারা কি মনে করে যে, তারা আমাকে এড়িয়ে যাবে? তাদের এরূপ সিদ্ধান্ত কত মন্দ! যে ব্যক্তি আল্লাহ্র সাথে সাক্ষাতের আশা রাখে, (সে জেনে রাখুক) আল্লাহ্র সেই নির্দিষ্ট সময় অবশ্যই আসবে। তিনি সবকিছু শুনেন, সবকিছু জানেন। আর যে ব্যক্তি সাধনা করে, সে তো নিজের জন্যই সাধনা করে। আল্লাহ তো বিশ্বজগৎ হতে অমুখাপেক্ষী।' (সুরা ‘আন কাবুত;১-৫)
Comments
Post a Comment