- Get link
- X
- Other Apps
"উমর ইবনে হাফস (রাঃ)...আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার নবী (সাঃ) নিজে কোন কাজ করলেন এবং অন্যদের তা করার অনুমতি দিলেন। তথাপি একদল লোক তা থেকে বিরত রইল। এ খবর নবী (সাঃ) এর কাছে পৌঁছলে তিনি ভাষণ দিলেন এবং আল্লাহর প্রশংসার পর বললেন, 'কিছু লোকে কি হয়েছে, তারা এমন কাজ থেকে বিরত থাকতে চায়, যা আমি নিজে করছি। আল্লাহর কসম! আমি আল্লাহর সম্পর্কে তাদের চেয়ে অধিক জ্ঞাত এবং আমি তাঁকে তাদের চাইতে অনেক বেশী ভয় করি।" [সহীহ বুখারী ৫৬৭১, ইফা]
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment