- Get link
- X
- Other Apps
►আসসালামু আলাইকুম◄
►মসজিদে প্রবেশ করে ২ রাকায়াত নামাজ (তাহিয়্যাতুল মসজিদ) না পড়ে বসে পড়া, আমাদের দেশের অধিকাংশ মানুষের সুন্নাতের বিষয়ে অজ্ঞতার কারণেই হয়ে থাকে◄
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর সাহাবা কাতাদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন আমি মসজিদে প্রবেশ করে দেখতে পেলাম রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) লোকজনের মধ্যে বসে আছেন। সুতরাং আমিও গিয়ে সেখানে বসে পড়লাম। এটি দেখে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাকে বললেনঃ বসার আগে ২ রাকায়াত নামাজ পড়তে তোমার কি আসুবিধা ছিলো ? আমি বললাম, হে আল্লাহ্র রাসূল, আমি দেখলাম আপনি বসে আছেন, আরোও অনেক লোক বসে আছে (তাই আমিও বসে পড়েছি)।
তিনি বললেনঃ তোমরা কেউ কোন সময় মসজিদে প্রবেশ করলে ২ রাকায়াত নামাজ না পড়ে বসবে না।
[মুসলিম, ১৫৩১,১৫৩২]
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment