যখন সমাজে ১ টি বিদআত চালু হয় তখন ১ টি সুন্নাত বিলুপ্ত হয়!!

১) Good morning, Good evening বলার কারণে পরিচিত এবং আপরিচিত ব্যক্তিকে 'সালাম' দেয়ার সুন্নাত বিলুপ্ত,

২) নামাযের পর সম্মিলিত মোনাজাত করার কারণে হাদিসে বর্ণিত নামায পরবর্তী বিভিন্ন দোয়া পাঠের সুন্নাত বিলুপ্ত,

৩) নামাযের পর পরই মিলাদ পড়ার কারণে দেরীতে আসা মুসলিমগণের দ্বিতীয় জামায়াত এ দাঁড়ানোর সুন্নাত বিলুপ্ত,

৪) বাড়িতে গান-বাজনা, টিভি সিরিয়াল এবং নামাযের জায়গা নির্দিষ্ট না থাকার কারণে সুন্নাত নামায গুলো বাসায় পড়ার সুন্নাত বিলুপ্ত,

৫) মৃতের কফিনে ফুল-মালা দেয়ার সংস্কৃতির কারণে তাদের জলদি জানাজা ও দাফন করার সুন্নাত বিলুপ্ত.....................

এরকম অসংখ্য উদাহরণ দেয়া যাবে। আল্লাহ্‌ আমাদের ক্ষমা করুন।

Comments